খুলনা, ০৬ মাঘ (২০ জানুয়ারি) :আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক কমিউনিটি ব্রডকাস্ট আলোচনা সভা আগামীকাল বুধবার বিকেল ৩ টায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এতে প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহম্মাদ জাহিদুল হাসান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকার,পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার, খুলনার আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হোসেন এতে সভাপতিত্ব করবেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশ বেতার, খুলনার এ অনুষ্ঠানের আয়োজন করছে।