রূপসা প্রতিনিধিঃ খুলনার বুকে আছে স্বপ্ন ঘেরা আকাশের বুকে যেমন আছে তারা, স্বপ্ন পূরন যদি করতে হয় সেতো আর কিছু নয়, সে যে বর্ণমালা শিক্ষালয়” এই স্লোগান কে সামনে রেখে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শহিদ মিনার রোডস্থ বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়, বর্ণমালা শিক্ষালয় ও বর্ণমালা তাহফিজুল কোরআন শিক্ষালয়ের আয়োজনে । ২২ জুন ২০২৫ ১ম সেমিস্টার পরিক্ষা এর ফলাফল প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্টান কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টা থেকে বিভিন্ন পর্যায় ক্রমে অনুষ্ঠানটি সঞ্চালনা করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুল্লাহ আত তাহসিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার এম আজিম। দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন ফুয়াদ, হাফিজুর রহমান, বাকি বিল্লাহ, হাফেজ রায়হানুল ইসলাম, প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক রূপসা বার্তা, দৈনিক প্রথম শিরোনাম এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক সোনালী শপথ এর প্রকাশক নুসাইব বিন শহিদুল ফরাজী। এবং প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ আবু রায়হান।